টেনিস ট্যুরের প্রথম দিনেই বাংলাদেশের সব খেলোয়াড়ের হার
রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হওয়া ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতার প্রথম দিনেই হতাশ করেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। নিজেদের কোর্টে নেমে কোনো বাংলাদেশি খেলোয়াড় জয় পাননি। চীন ও ভারতের খেলোয়াড়দের দাপটে স্বাগতিকদের দিনটি কেটেছে বিবর্ণ। বালক ও বালিকা একক, দুই বিভাগেই বিদেশি প্রতিযোগীদের কাছে হার মেনেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা।

