ধর্ম

জুমার দিনে যে আমলে মিলতে পারে এক বছরের ইবাদতের সওয়াব

জুমার দিন মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও বরকতময়। এ দিনে বিশেষ কিছু আমলের মাধ্যমে বিপুল সওয়াব অর্জনের সুযোগ রয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর একটি হাদিসে বলা হয়েছে, জুমার দিন গোসল করে, আগে মসজিদে গিয়ে, হেঁটে নামাজে উপস্থিত হয়ে এবং মনোযোগ দিয়ে খুতবা শুনলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত প্রতিটি পদক্ষেপের বিনিময়ে এক বছরের রোজা ও রাতের ইবাদতের সওয়াব পাওয়া যায়।

হালাল উপার্জনের গুরুত্ব ও বরকত, জীবনে শান্তি পেতে কেন জরুরি?

মানুষের জীবনে উপার্জন শুধু অর্থনৈতিক প্রয়োজন পূরণের মাধ্যম নয়, বরং ইসলামে এটি ইবাদতের অংশ হিসেবেও বিবেচিত হতে পারে। তবে সেই উপার্জন হতে হবে হালাল বা বৈধ পথে। সততা, পরিশ্রম ও ন্যায়নিষ্ঠার মাধ্যমে আয় করা অর্থে রয়েছে বিশেষ বরকত। অন্যদিকে প্রতারণা, সুদ, ঘুষ কিংবা অন্যের অধিকার নষ্ট করে অর্জিত অর্থ ইসলামে নিষিদ্ধ।

হজরত ইবরাহিম (আ.)-এর জীবন ও ত্যাগের ইতিহাস, যে পরীক্ষাগুলো তাঁকে করেছিল অনন্য

ইসলামের ইতিহাসে যেসব নবী তাঁদের ঈমান, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাঁদের মধ্যে হজরত ইবরাহিম (আ.) অন্যতম। আল্লাহর প্রতি তাঁর অগাধ বিশ্বাস, সত্যের পথে অবিচল থাকা এবং কঠিন পরীক্ষায় ধৈর্য ধারণের ঘটনা মুসলমানদের কাছে বিশেষ শিক্ষণীয়।

ফজরের নামাজ আদায়ের বিশেষ গুরুত্ব ও ফজিলত জানেন কি?

দিনের শুরুটা আল্লাহর ইবাদতের মাধ্যমে করা একজন মুসলমানের জন্য বিশেষ সৌভাগ্যের বিষয়। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফজরের নামাজের রয়েছে বিশেষ মর্যাদা ও গুরুত্ব। রাতের ঘুম ছেড়ে ভোরে উঠে এই নামাজ আদায় করা অনেকের কাছে কঠিন মনে হলেও পবিত্র কোরআন ও হাদিসে ফজরের নামাজের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে।

পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত, কেন প্রতিদিন নামাজ আদায় করবেন?

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। একজন মুসলমানের জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ শুধু ধর্মীয় দায়িত্ব নয়, বরং মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব ও এশা নামাজ আদায়ের মাধ্যমে একজন মুমিন আল্লাহর স্মরণে নিজের দিন সাজিয়ে নিতে পারেন।

ঘুমানোর আগে রাসুলুল্লাহ (সা.)-এর শেখানো ৭টি আমল

সারাদিনের ব্যস্ততা শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে কিছু সময় ইবাদত ও জিকিরে কাটানো একজন মুসলমানের জন্য হতে পারে বিশেষ সওয়াবের কাজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ঘুমানোর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ আমল করার শিক্ষা দিয়েছেন। এসব আমলের মধ্যে রয়েছে পবিত্রতা অর্জন, দোয়া পড়া, কোরআনের নির্দিষ্ট আয়াত তিলাওয়াত এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা।

২০২৭ সালের হজযাত্রীদের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী, স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ বা ‘ফিট’ হিসেবে বিবেচিত হজযাত্রীদের নির্ধারিত কেন্দ্রগুলো থেকে টিকা নিতে হবে।

হজরত নুহ (আ.)-এর মহাপ্লাবন: অবাধ্য জাতির করুণ পরিণতি

হজরত নুহ (আ.)-এর মহাপ্লাবন ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা। পবিত্র কোরআনে বর্ণিত এই ঘটনা শুধু একটি ভয়াবহ বন্যার কাহিনি নয়, বরং মানুষের ঈমান, ধৈর্য, আল্লাহর প্রতি আনুগত্য এবং অবাধ্যতার পরিণতি সম্পর্কে গভীর শিক্ষা দেয়। হজরত নুহ (আ.) ছিলেন আল্লাহর প্রেরিত একজন নবী। তিনি তাঁর জাতিকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে দাওয়াত দেওয়ার পরও অধিকাংশ মানুষ তাঁর কথা মেনে নিতে চায়নি। কেউ তাঁর কথায় বিশ্বাস করেনি, আবার কেউ তাঁকে নিয়ে উপহাস করেছিল। পবিত্র কোরআনের সূরা

হজরত আদম (আ.) কীভাবে সৃষ্টি হলেন? জানুন মানবজাতির শুরুর ইতিহাস

মানবজাতির আদি পিতা কে? ইসলামের বিশ্বাস অনুযায়ী, তিনি হজরত আদম (আ.)। আল্লাহ তাআলা তাঁকে সৃষ্টি করেছেন মাটি থেকে। তাঁর সৃষ্টির মধ্য দিয়ে শুরু হয় মানবজাতির ইতিহাস। শুধু প্রথম মানুষ হিসেবেই নয়, ইসলামী বিশ্বাসে তিনি প্রথম নবীও।

২০২৭ সালের হজে নিবন্ধনের বাড়তি কোটায় বাংলাদেশ, আবেদন শুরু আজ

২০২৭ সালের পবিত্র হজে অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশি মুসল্লিদের জন্য নিবন্ধনের সুযোগ আরও বাড়ল। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে হজযাত্রীর কোটা বাড়ানোর অনুমোদন দিয়েছে সৌদি আরব। নতুন এই সিদ্ধান্তে বর্ধিত কোটার পাশাপাশি সরকারি ব্যবস্থাপনায় খালি থাকা আসনেও নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা।

রমজান মাস ২০২৭ কবে থেকে শুরু? প্রথম রোজার তারিখ জানুন

পবিত্র রমজান মাসের অপেক্ষায় থাকা মুসলিমদের মধ্যে এখন থেকেই আগ্রহ তৈরি হয়েছে, ২০২৭ সালে রমজান মাস কবে শুরু হবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের স্থানীয় চাঁদ দেখার ওপর ভিত্তি করে প্রথম রোজা ৯ ফেব্রুয়ারিও হতে পারে।

পানির কল দিয়ে নাপাক কাপড় ধুলে কি তিনবার ধুতে হবে?

পানির কল ছেড়ে নাপাক কাপড় ধোয়ার পরও কি তিনবার ধোয়া বাধ্যতামূলক - এ প্রশ্ন অনেকের মনেই আসে। জামা-কাপড়ে মল, রক্ত বা অন্য কোনো নাপাকি লাগলে তা পবিত্র করার জন্য নির্দিষ্ট সংখ্যকবার ধোয়া জরুরি কি না, তা নিয়ে অনেকে দ্বিধায় থাকেন। ইসলামী বিধান অনুযায়ী, কাপড়ে লেগে থাকা নাপাকি দূর হয়ে গেলে এবং তার রং ও গন্ধ চলে গেলে কাপড় পবিত্র হয়ে যায়। এ ক্ষেত্রে তিনবার ধোয়া উত্তম হলেও সব পরিস্থিতিতে তা বাধ্যতামূলক নয়।

আজান শুনে নারীদের মাথা ঢাকার বিধান কী বলছে ইসলাম?

আজান শুরু হলেই অনেক নারী মাথায় ওড়না বা কাপড় টেনে নেন। দীর্ঘদিন ধরে মুসলিম সমাজের অনেক পরিবারে এ অভ্যাস প্রচলিত। তবে আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি ইসলামে বাধ্যতামূলক? এ সময় মাথা খোলা থাকলে কি গুনাহ হয়? বিষয়টি নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।

বৃহস্পতিবার শুরু জমাদিউস সানি মাস, রমজান আসতে পারে ৯ ফেব্রুয়ারি

বাংলাদেশে পবিত্র জমাদিউস সানি মাস শুরু হচ্ছে বৃহস্পতিবার (১২ নভেম্বর)। ১৪৪৮ হিজরি সনের এই ষষ্ঠ মাসের চাঁদ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের আকাশে দেখা যায়নি। ফলে জমাদিউল আউয়াল মাস ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার থেকে নতুন মাসের গণনা শুরু হবে।

আজ সনাতন ধর্মাবলম্বীদের ভাইফোঁটা, ভাই-বোনের ভালোবাসার উৎসব

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পারিবারিক ও ধর্মীয় উৎসব ভাইফোঁটা। ভাই-বোনের চিরন্তন ভালোবাসা, স্নেহ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি।

সন্তানের আচরণ বদলাতে অভিভাবকদের জন্য নবীজির ৭ পরামর্শ

সন্তানকে সঠিক পথে বড় করে তোলা প্রত্যেক মা- বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু বারবার বকাঝকা করেও অনেক সময় শিশুর আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে না। বরং অতিরিক্ত শাসনে সন্তানের সঙ্গে অভিভাবকের দূরত্ব তৈরি হতে পারে। ইসলামি শিক্ষায় সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে ভালোবাসা, ধৈর্য, আদর্শ আচরণ ও সুন্দর উপদেশের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন থেকে পাওয়া যায় এমন কিছু শিক্ষা, যা সন্তানের নৈতিকতা ও ব্যক্তিত্ব বিকাশে অভিভাবকদের পথ দেখাতে পারে।

চন্দনাইশে ২৬ নভেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৫তম মাহফিল

চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগরে আগামী ২৬ নভেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ২৫তম আজিমুশশান মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ দেশজুড়ে উদযাপিত হচ্ছে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব

আলো ও অন্ধকারের চিরন্তন লড়াইয়ে আলোর বিজয়ের বার্তা নিয়ে আবারও ফিরে এসেছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি। আজ ৮ নভেম্বর (রোববার) কার্তিক অমাবস্যা তিথিতে দেবী কালীর আরাধনা ও দীপাবলি উদযাপনে মুখর হয়ে উঠবে সারা দেশের বিভিন্ন মন্দির ও সনাতনী জনপদ।

এআই অপব্যবহার নিয়ে মসজিদুল হারামের ইমামের সতর্কবার্তা

মৃত্যু বা দুর্ঘটনার ভুয়া ভিডিও তৈরি, মানুষের কণ্ঠস্বর নকল কিংবা মিথ্যা তথ্য ছড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার ইসলামে নিষিদ্ধ বলে জানিয়েছেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আল-সুদাইস। তিনি সতর্ক করে বলেছেন, প্রযুক্তির অপব্যবহার মানুষের অধিকার, ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মান ক্ষুণ্ন করে। তাই এআই ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, সততা ও অন্যের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

নুসুক অ্যাপে উমরাহ জেতার সুযোগ, অংশ নেবেন যেভাবে

পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালনের স্বপ্ন অনেক মুসলমানের। তবে ভ্রমণ, ভিসা ও আবাসনসহ নানা খরচের কারণে সবার পক্ষে এই ইচ্ছা পূরণ করা সম্ভব হয় না। এমন আগ্রহীদের জন্য সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক অ্যাপে শুরু হয়েছে উমরাহ ভ্রমণ ও জমজমের পানি জেতার প্রতিযোগিতা। এতে অংশ নিয়ে বিজয়ী হলে একজন ব্যক্তি তাঁর পছন্দের একজন সঙ্গীকে নিয়ে ওমরাহ পালনের সুযোগ পেতে পারেন।