সারাদেশ

৪ হাজার ১০০ প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে বীজ-সার

নওগাঁর বদলগাছীতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

অপরাধ-দুর্নীতি

প্রতারক ছবেদুল ইসলাম রনি ঢাকায় গ্রেপ্তার

নওগাঁর পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ছবেদুল ইসলাম রনি নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪নভেম্বর) মধ্যরাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ

নওগাঁয় ৫ হাজার কৃষককে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

ফসলের উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে নওগাঁয় ২০২৬-২৭ অর্থ বছরে প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম ধলু।

সারাদেশ

শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখরিত সাপাহারের জবই বিল

শীতের আগমনে দেশি-বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে বিলটিতে আসতে শুরু করেছে অতিথি পাখির দল। তবে গত বছরের তুলনায় চলতি বছর পাখির আগমন ও বিচরণ বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।

সারাদেশ

আত্রাই নদীতে সেতু না থাকায় দুর্ভোগে দুই উপজেলার ৪০ গ্রামের মানুষ

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা ও নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়া সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই জেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি বাড়লেও এবার সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন আশার সৃষ্টি হয়েছে।

জাতীয়

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সারাদেশ

নওগাঁয় গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে দগ্ধ স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। প্রথমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামী এবং পর বাড়িতে স্ত্রী মারা যান।

সারাদেশ

আলু প্রদর্শনী প্রকল্পে অনিয়মের অভিযোগ, প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত কৃষকরা

নওগাঁর রাণীনগরে সরকার থেকে নেওয়া কৃষকদের জন্য ফল ও সবজি চাষের উত্তম কৃষি চর্চা (GAP) মানদণ্ড বাস্তবায়ন প্রদর্শনী প্রকল্পে বরাদ্দ করা অর্থ ও উপকরণ সরবরাহ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের আওতায় এক একর জমিতে আলুচাষের একটি প্রদর্শনীর জন্য ৫০ হাজার টাকা ব্যয়ের হিসাব থাকলেও নির্বাচিত কৃষকদের অনেকেই জানেন না তাদের জন্য আসা বরাদ্দ সম্পর্কে।

সারাদেশ

নওগাঁর দুর্বলহাটি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী রাকিবুল ইসলাম

নওগাঁর দুবলহাটী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের গয়েরপাড়া গ্রামের বাসিন্দা মোঃ রাকিবুল ইসলাম রাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন। শিক্ষা, সংস্কৃতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নিজের ওয়ার্ডকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। রাকিবুল ইসলাম অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্ন করেছেন। তিনি একজন শিক্ষিত তরুণ হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে অবদান রাখতে আগ্রহী।

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নওগাঁয় কৃষকদের বাড়বে ঋণের বোঝা

খাদ্য শস্য ভান্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁর নিয়ামতপুরে মাঠজুড়ে আমন ধানের সোনালির সমারোহ। কোথাও পাকা ধান কাটছেন কৃষক, কোথাও চলছে মাড়াই ও ঘরে তোলার প্রস্তুতি। ঠিক তখনই টানা দুই দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও কৃষকরা।

গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত: এমপি ফজলে হুদা

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল বলেছেন, গলার কাটা হাসিনাকে বের করার জন্য ভারত ব্যস্ত। তবে আমরা মাফিয়া হাসিনা কে ফেরত চাই। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে প্রত্যাবর্তন চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত হাসিনাকে হাতে হাত কড়া পড়ে দেশে হস্তান্তর চাই। এরপর আমরা তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে ফাঁসির রায় কার্যকর করবো।

নওগাঁর নিয়ামতপুরে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে দেশীয় অ-.স্ত্র, দড়ি ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়।

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে রায়গঞ্জে ৯ ইউনিয়নে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁর নিয়ামতপুরে চারটি ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা প্রায় ৫ হাজার বস্তা ইউরিয়া ও ডিএপি সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ টাকা।

মান্দায় অবৈধ দুই ইটভাটাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না এরশাদের (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে রাস্তার পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাণীনগরে আড়াই মাস ধরে নিখোঁজ কিশোরী সানজিদা, খুঁজছে পরিবার

নওগাঁর রাণীনগরে নিখোঁজের প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১৬ বছর বয়সী কিশোরী সানজিদা সানুর। দীর্ঘদিন ধরে মেয়ের কোনো খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।

মহাদেবপুরে চালকলের গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ

নওগাঁর মহাদেবপুরে একটি চালকলের গুদাম থেকে ২২ হাজার ২০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার স্বরুপপুর মোড় এলাকার ওই চালকলে অভিযান চালানো হয়।

বহিস্কৃত যুবদল নেতার মাদকের আসর থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ আটক-৩

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে যুবদলের এক বহিষ্কৃত নেতার মাদকের আসর থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আটক করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেকের ১১মাস বিনাশ্রম কারাদন্ড ও ৫০টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়।

নওগাঁর আত্রাইয়ে ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ ১৬ই নভেম্বর বেলা ১ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মাগুরা পাড়া আকবরপুর আদর্শ গ্রামের ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে সাহাগোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আত্রাই থানা বিএনপি নেতা শেখ নাদিম। প্রধান অতিথি, প্রথমে মাগুরা পাড়া, আদর্শ গ্রাম ঈদগাহ ময়দান উদ্বোধন করেন।এবং এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে