
নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবন দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের মধ্যে নিজের যৌবনের প্রতিচ্ছবি দেখতে পান বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তরুণদের নেতৃত্বে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, নাহিদ ইসলামের মধ্যে তিনি নিজের অতীতের তরুণ বয়সের প্রতিচ্ছবি খুঁজে পান। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানের অর্জন, প্রত্যাশা ও চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

