সারাদেশ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন শিগগির

রামপাল সৌরবিদ্যুৎ প্রকল্পে নতুন গতি এসেছে। বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি চলতি সপ্তাহে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, বিদ্যমান কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পাশে এই সৌরবিদ্যুৎ প্রকল্প গড়ে তোলা হবে।

প্লাস্টিকের চাপে কেশবপুরের মৃৎশিল্প, টিকে থাকার লড়াইয়ে কুমাররা

কেশবপুরের মৃৎশিল্প আধুনিক প্লাস্টিক ও অ্যালুমিনিয়াম সামগ্রীর দাপটে চাহিদা হারালেও এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। যশোরের কেশবপুরের স্থানীয় বাজারে হাঁড়ি, পাতিল, প্লেট, মগ, ফুলদানি, টব ও জগসহ নানা ধরনের মাটির পণ্য বিক্রি হচ্ছে। তবে কাঁচামালের সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে প্রাচীন এই লোকশিল্প দিন দিন কঠিন পরিস্থিতির মুখে পড়ছে।

খুলনা নগরীর তাপদাহ মোকাবিলায় বৃক্ষরোপণ ও জলাধার সংরক্ষণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে খুলনা নগরবাসীকে রক্ষা এবং শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রাকৃতিক জলাধার সংরক্ষণ ও ব্যাপক বৃক্ষরোপণের তাগিদ দিয়েছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, পুকুর ও জলাধার রক্ষার পাশাপাশি নগরীতে পর্যাপ্ত গাছ লাগানো গেলে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

মৈত্রী স্কুল বাস: রামপালে শিক্ষার্থীদের জন্য নতুন সুবিধা

বাগেরহাটের রামপালে মৈত্রী স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে যুক্ত হয়েছে নতুন সুবিধা। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রাঃ) লিঃ—বিআইএফপিসিএল-এর সামাজিক উন্নয়ন বা সিএসআর কর্মসূচির আওতায় দুটি নতুন মৈত্রী স্কুল বাস চালু করা হয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ, সহজ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৬ রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টের মৈত্রী স্কুল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে বাস দুটির উদ্বোধন করা হয়। একই দিনে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আরও