
মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক
খুলনায় মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মো. মশিউর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মকর্তা। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

