
শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে বিসিএসের মানের, সরকারের নতুন পরিকল্পনা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের মান নিশ্চিত করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানে উন্নীত করার পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যকার বৈষম্য এবং শিক্ষকদের আত্মীকরণসংক্রান্ত জটিলতা নিরসনেও কাজ চলছে।

