২০২৭ সালে স্কুলে ৭০ দিন ছুটি, দেখে নিন পূর্ণ তালিকা
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২০২৭ শিক্ষাবর্ষের সম্ভাব্য ছুটির তালিকা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রস্তাবিত এ তালিকা অনুযায়ী, আগামী বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ৭০ দিন ছুটি থাকবে। রমজান, দুই ঈদ, দুর্গাপূজা, শীতকালীন অবকাশসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে এসব ছুটি নির্ধারণ করা হয়েছে।

