এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য প্রস্তুতির সময় সর্বোচ্চ এক মাস নির্ধারণের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, যারা পরীক্ষায় পাস করতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া হবে। তবে এ প্রস্তুতির সময় এক মাসের বেশি হবে না।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগ দিয়ে দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে।

ফলে অকৃতকার্য শিক্ষার্থীদের হাতে প্রস্তুতির জন্য খুব বেশি সময় থাকছে না। পুনঃপরীক্ষার তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।