আবহাওয়া

দুই দিন বৃষ্টির সম্ভাবনা, এরপর কমতে পারে তাপমাত্রা

দেশের কয়েকটি বিভাগে আগামী দুই দিন হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে মঙ্গলবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি থামবে কবে, শীতের আমেজ বাড়ার অপেক্ষা আর কতদিন

একটানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক থেকে দুই দিন বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা থাকলেও রোববার থেকে তা কমে আসতে পারে। সোমবার ও মঙ্গলবার দেশের অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আকাশ থেকে মেঘ সরে গেলে কমতে পারে রাতের তাপমাত্রা, বাড়তে পারে শীতের অনুভূতি।

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা উপকূলের দিকে অগ্রসর হওয়ার সময় এর শক্তি কমে যায়। তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

ছয় জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা

দেশের ছয় অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হয়েছে। ইরানের প্রস্তাবিত এই নামটি উত্তর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর অঞ্চলের ঘূর্ণিঝড়ের জন্য নির্ধারিত তালিকা থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজধানীতে আজও বৃষ্টির সম্ভাবনা নেই, কেমন থাকবে আবহাওয়া

রাজধানী ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদফতর। তবে আকাশে মেঘের উপস্থিতি থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাসও নেই।

ছয় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরগুলোতে ১ নম্বর সংকেত

দেশের ছয় অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সমুদ্রবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সোমবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১৬ নভেম্বর) ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকার আকাশে মেঘের আনাগোনা, বৃষ্টির আভাস নেই

রাজধানী ঢাকায় রাতের আবহাওয়ায় বড় কোনো পরিবর্তনের আভাস নেই। আকাশে মেঘের উপস্থিতি থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পাশাপাশি রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ফের লঘুচাপের আভাস বঙ্গোপসাগরে, কোন কোন অঞ্চলে বৃষ্টি হবে?

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ১৩ নভেম্বরের কাছাকাছি সময়ে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এই লঘুচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সাগরে লঘুচাপের শঙ্কা, ৪ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে আগামী ১৩ নভেম্বর দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বেশির ভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

ঘুম ভাঙার আগেই বৃষ্টিতে ভিজল ঢাকার রাজপথ

রাতের অন্ধকার কাটার আগেই বৃষ্টি নেমেছে রাজধানী ঢাকায়। বুধবার (১১ নভেম্বর) ভোর পৌনে ৬টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে ভিজে যায় নগরীর বিভিন্ন এলাকা। বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও আকাশে বিদ্যুতের ঝলকানিও দেখা যায়।

দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশের কয়েক অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে আগামী বুধবার (১১ নভেম্বর) দেশের বিভিন্ন স্থানে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এল নিনোর প্রভাবে বাড়বে বৈশ্বিক তাপমাত্রা, বড় সতর্কবার্তা ডব্লিউএমওর

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ‘এল নিনো’ প্রপঞ্চের প্রভাবে বিশ্বজুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও)। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরের বাকি সময় এবং আগামী বছরের শুরুর দিক পর্যন্ত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অস্বাভাবিক উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। খবর বিজনেস মিররের।

রাজধানীতে নভেম্বর রেইন, বৃষ্টিতে কতটা কমল তাপমাত্রা?

সারাদিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যায় ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় বজ্রপাতসহ বৃষ্টিতে নগরজীবনে ফিরেছে স্বস্তি, কমেছে তাপমাত্রাও। দিনের সর্বোচ্চ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সন্ধ্যা ৬টায় নেমে আসে ২৫ দশমিক ৪ ডিগ্রিতে। অর্থাৎ কয়েক ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা-কুমিল্লা-নোয়াখালীতে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

দেশের তিন অঞ্চলে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সপ্তাহের শুরুতে পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কয়েক দিন ধরে দেশের বেশির ভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকলেও সপ্তাহের শুরুতে বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে চট্টগ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার থেকে শুরু হতে পারে এই প্রবণতা, যা মঙ্গলবার পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

অন্ধ্রপ্রদেশে আঘাত হানল ঘূর্ণিঝড় 'মুরাসু', বাতাসের গতি ১২০ কিমি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মুরাসু ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে স্থলভাগ অতিক্রম শুরু করে ঝড়টি। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং ভারি বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

বিশ্বমঞ্চে এবার নওগাঁর বরেন্দ্রর খরা, জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। সেই আসরে প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। ফলে বিশ্বমঞ্চে এবার জেলার বরেন্দ্রর খরা ও পানির সংকটের কথা উঠবে আলোচনায়। আর ফিরে এসে জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন মামুনুর।