
স্বর্ণের দাম কমল, নতুন দাম কত জানুন
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দাম শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
