
সয়াবিন তেলের দাম বাড়াতে সিন্ডিকেটের কারসাজি
সরকারকে চাপে ফেলে সয়াবিন তেলের দাম আরেক দফা বাড়ানোর জন্য বাজারে নতুন করে পাঁয়তারা শুরু হয়েছে। এবার বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। লিটারে আরও ৬ টাকা দাম বাড়ানোই এই চক্রটির মূল টার্গেট বলে জানা গেছে।
