
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর শহর শাখা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) শহরের ঈদগাহ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে মনিহার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে ঈদগাহ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

