জাতীয়

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর কেন্দ্র

দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটি থেকে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়। এ পর্যায়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

রাজনীতি

শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ হলে দায় সরকারের: নাহিদ ইসলাম

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শ্রমিক আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে থাকলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। সময়মতো সঠিক পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণেই শ্রমিকদের আন্দোলন বড় আকার ধারণ করেছে বলে মন্তব্য করেন তিনি।

সারাদেশ

তিন লরিতে রূপপুরে পৌঁছাল ইউরেনিয়াম, ছিল কড়া নিরাপত্তা

রূপপুরে ইউরেনিয়াম পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পরিবহনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে রাশিয়া থেকে আসা ইউরেনিয়ামের বিশেষ চালান বহনকারী তিনটি লরি পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকায় পৌঁছায়।

জাতীয়

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগস্টে চালু, জানালেন সেতুমন্ত্রী

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন সার্ভিস আগামী আগস্ট মাসেই চালু হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার (২০ জুন) পাবনা সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।