রোববার ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো রোববার (১৮ অক্টোবর) স্বল্প সময়ের জন্য ঢাকায় আসতে পারেন। ভুটানের রাজধানী থিম্পু সফরে যাওয়ার পথে বাংলাদেশে ট্রানজিট নেওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। তবে এখনো বিষয়টি নিশ্চিত করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সম্ভাব্য এই যাত্রাকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

