খেলাধুলা

বিশ্বকাপ খেলেই ওয়ানডে থেকে বিদায় নেবেন বিরাট কোহলি

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান বিরাট কোহলি। শেষ বিশ্বকাপে কী লক্ষ্য নিয়ে মাঠে নামবেন ভারতীয় এই তারকা?

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া।

অভিষেকেই জাতীয় দলের জার্সি, যা বললেন শুকি

আসিয়ান কাপে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত তরুণ ফুটবলার শুকি ইতোফুসার। শুক্রবার প্রথম ম্যাচেই মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। অভিষেকের পর নিজের অনুভূতি জানিয়ে শুকি বলেন, জাতীয় দলের জার্সিতে খেলার স্বপ্ন থাকলেও এত দ্রুত এভাবে অভিষেক হবে, তা কখনও ভাবেননি।

আসিয়ান কাপে পাকিস্তানকে ৪-০ গোলে হারাল থাইল্যান্ড

আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে নিজেদের প্রথম ম্যাচেই বড় হারের মুখে পড়েছে পাকিস্তান। ফিফা টুর্নামেন্টে প্রথমবারের মতো থাইল্যান্ডের মুখোমুখি হয়ে ৪-০ গোলে হেরেছে তারা। ইন্দোনেশিয়ার বান্দুংয়ের সি জালাক হারুপাত স্টেডিয়ামে দাপুটে জয় পেয়েছে থাইল্যান্ড।

এশিয়ান গেমসে ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হকি দল

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে আজ এক দারুণ জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ হকি দল। ২০তম এশিয়ান গেমসের পুল-এ ম্যাচে ইন্দোনেশিয়াকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চলমান এই টুর্নামেন্টে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় জয়, যা দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র, র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পতন ব্রাজিলের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সেলেসাওদের এই হোঁচটের সুযোগে ইতিহাস গড়ে র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে উঠে এসেছে মরক্কো। এর মাধ্যমে প্রথমবারের মতো ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি।

আর্থিক অনিয়মের প্রমাণ মিলেছে, শিরোপা হারাতে পারে ম্যানচেস্টার সিটি

বিপদের মুখে ম্যানচেস্টার সিটি। দীর্ঘদিন ধরে চলা আর্থিক অনিয়মের মামলায় প্রিমিয়ার লিগের আনা ১১৫টি অভিযোগের মধ্যে ১১৪টিতেই দোষী সাব্যস্ত হয়েছে ইংলিশ ক্লাবটি। তবে এখনো সিটির বিরুদ্ধে চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। দ্য অ্যাথলেটিকের প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।