পেলে-ম্যারাডোনা কেন ব্যালন ডি’অর জিততে পারেননি
পেলে-ম্যারাডোনা ব্যালন ডি’অর কেন জিততে পারেননি, এই প্রশ্ন ফুটবলপ্রেমীদের মধ্যে বহুদিনের। বিশ্ব ফুটবলের ইতিহাসে সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলে এবং আর্জেন্টিনার ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার নাম ওপরের দিকেই থাকবে। অথচ বর্ণাঢ্য ক্যারিয়ারে অসংখ্য সাফল্য অর্জন করেও তাদের কারও হাতে ওঠেনি ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। এর পেছনে মূল কারণ ছিল পুরস্কারটির তৎকালীন যোগ্যতা নির্ধারণের নিয়ম।

