অস্ট্রেলিয়াকে চমকে দিতে প্রস্তুত বাংলাদেশ, জ্যোতির বার্তা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ব্রিসবেনে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে চমকে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। দল হিসেবে সবাই নিজেদের সেরাটা দিতে পারলে অস্ট্রেলিয়াকেও হারানো সম্ভব বলে বিশ্বাস বাংলাদেশ অধিনায়কের।

