পটিয়ায় আদালত-শিক্ষাপ্রতিষ্ঠানের গেটে তালা দিল নিষিদ্ধ ছাত্রলীগ
চট্টগ্রামের পটিয়ায় রাতের আধারে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ও আদালতের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটে। তালা ঝুলিয়ে তারা পেস্টুন লাগিয়ে পালিয়ে যায়। তবে লাগানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলেও এ বিষয়ে মুখে খুলেনি কেউ।

