খুলনা থেকে ঢাকাগামী বাস বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নিরাপত্তাজনিত কারণে খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রুটগুলোতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরিবহন মালিকরা।

