যশোরের ১,২৯০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপে আর্সেনিক, ১৬টিতে মাত্রাতিরিক্ত!
যশোর জেলার ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নলকূপের পানিতে আর্সেনিকের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ১৬টি বিদ্যালয়ের নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক শনাক্ত হয়েছে। এতে এসব বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) নিজস্ব ল্যাবে নলকূপের পানি পরীক্ষা করে এ চিত্র পাওয়া গেছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলীর দপ্তর সূত্রে জানা গেছে, জেলার আট উপজেলায় মোট ১ হাজার ২৯০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়
