আইসিজের রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান
রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ন্যায়বিচারের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে দেখছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। ঐতিহাসিক এ রায়ের পর শুক্রবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

