সবজির দাম কমার আভাস, মোটা চালে কেজিতে বেড়েছে ৩ টাকা
রাজধানীর বাজারে শীতের আগাম সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এর প্রভাবে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা মরিচসহ কয়েক ধরনের সবজির দামে কিছুটা স্বস্তি ফিরেছে। গত দুই সপ্তাহে কমেছে ব্রয়লার মুরগি ও ফার্মের ডিমের দামও। তবে এর বিপরীতে বেড়েছে মোটা চাল ও চিনির দাম।

