সারাদেশ

পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন সরছে মুন্সিগঞ্জে, কাজ শেষ ৮৩%

পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা নিরাপদ স্থানে সরিয়ে নিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে নির্মাণ করা হচ্ছে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ৩০৮ দশমিক ৩৩ একর জমিতে গড়ে ওঠা এ প্রকল্পের ৮৩ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা। আগামী ২০২৭ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মঙ্গলবার (১০ নভেম্বর) শরীয়তপুরের নড়িয়া উপজেলার তিনটি এলাকায় টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নড়িয়া জোনাল অফিস। নির্ধারিত সময় অনুযায়ী, সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

ঢাবিতে আবারও ককটেল বিস্ফোরণ, আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটল। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের দ্বিতীয় গেটের পাশে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

যেকোনো সময় ছাত্রদলের কমিটি, বাদ পড়ছেন কারা?

বিএনপির সাংগঠনিক পুনর্গঠনের ধারাবাহিকতায় যেকোনো সময় ঘোষণা হতে পারে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি। কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে পদপ্রত্যাশীদের রাজনৈতিক অতীত, পারিবারিক পরিচয় এবং সাংগঠনিক ভূমিকা যাচাই-বাছাইয়ের কারণে চূড়ান্ত ঘোষণা কিছুটা বিলম্বিত হচ্ছে।

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহন বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় চন্দ্রা বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামে বাসে আগুন, নিউমার্কেটে বিস্ফোরণ! যা জানাল পুলিশ

চট্টগ্রামে বাসে আগুন এবং নিউমার্কেট এলাকায় বিস্ফোরণের ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার রাতে কালুরঘাট এলাকায় সড়কের পাশে পার্ক করা একটি বাসে আগুন লাগে। একই রাতে নগরের ব্যস্ত নিউমার্কেট মোড়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে দুটি ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাগুলোকে নাশকতা হিসেবে দেখছে না।

জীবিকার তাগিদে গান গেয়ে বেড়ান বাবু গায়েন;

গায়ে লাল পাঞ্জাবি আর মুখে বাহারি রং মেখে প্রতিদিনই বাড়ি থেকে বের হন বাবুল হোসেন বাবু। জীবিকার তাগিদে প্রায়ই ছুটে বেড়ান নওগাঁর বিভিন্ন উপজেলাসহ আশপাশের বিভিন্ন অঞ্চলগুলোতে। বিশেষ করে সাপ্তাহিক হাট ও নিয়মিত বসা বাজারগুলোতে নেচে, গান গেয়ে যে আয় হয় তা দিয়ে বাবু সংসারের চাকা সচল রেখেছেন।

পার্বতীপুরে ৩৮০ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান

দিনাজপুরের পার্বতীপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৩৮০ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে সবক প্রদান করা হয়েছে। শিশুদের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ কার্যক্রমের ধারাবাহিকতা ও স্থায়িত্ব নিশ্চিত করতে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

নেশার জন্য ১৫০ টাকা চেয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ

নওগাঁর বদলগাছীতে পারিবারিক জেরে গলায় ফাঁস দিয়ে শাপলা রানী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ স্বামী মিঠন পাহান (২৮) নেশার জন্য ১৫০টাকা চাওয়াকে কেন্দ্র করে

মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক

খুলনায় মেয়ের জন্য খাবার কিনতে বাসা থেকে বের হয়ে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন মো. মশিউর রহমান (৫৯) নামে এক সরকারি কর্মকর্তা। তিনি রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামে দুই ভাই আক্রান্ত, বড় ছেলের মৃত্যু, ছোটটি লাইফ সাপোর্টে

চট্টগ্রামের হিলভিউ আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় দুই সন্তানকে নিয়ে থাকতেন মোহাম্মদ কবির ও আমেনা বেগম দম্পতি। কিন্তু হামে দুই ভাই আক্রান্ত হওয়ার পর পরিবারটির জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। ১০ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত মারা গেছে। আর ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।

ডিসেম্বরে মিলছে টানা ৪ দিনের লম্বা ছুটি

ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিনের সাপ্তাহিক ছুটির সঙ্গে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার মাত্র এক দিনের ছুটি নিতে পারলেই মিলবে এই দীর্ঘ অবকাশ। ফলে বছরের শেষ মাসে পরিবার-পরিজন নিয়ে ভ্রমণ কিংবা ব্যক্তিগত কাজে সময় কাটানোর পরিকল্পনা করতে পারবেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মী।

‘আমি বিএনপি করি ভাই’, ঢাবির ককটেল ঘটনায় আটক যুবক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক এক যুবক নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন। মারধরের পর তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তরের সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিএনপি করি ভাই।’ এ সময় নিজের পরিচয় যাচাই করতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও জানান তিনি। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর তাকে আটক করা হয়।

পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আহত ১

রাজধানীর বিভিন্ন স্থানের পর এবার পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা থানার প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ করলে বিস্ফোরণ ঘটে। এতে পুলিশের এক সদস্য সামান্য আহত হয়েছেন।

শীতের শুরুতেই অতিথি পাখির কলকাকলিতে মুখর হাতিয়া

শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বিভিন্ন চরাঞ্চলে আসতে শুরু করেছে নানা প্রজাতির অতিথি পাখি। নিমতলী, লালচর ও নিঝুমদ্বীপসহ উপকূলীয় এলাকার নতুন চর, জলাভূমি ও খাল-বিলে এসব পরিযায়ী পাখির আনাগোনায় তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। শীতের শুরুতেই অতিথি পাখির এমন উপস্থিতি দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। পাশাপাশি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে বিস্তীর্ণ চরাঞ্চল।

সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করছেন সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা হেডকোয়ার্টার (নয়াহাট) - বৈলতলী - খোদারহাট জিসি সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) বিকেলে এই কাজের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। দৈর্ঘ্য ৫ হাজার ৮৫০ মিটার এই সড়কের জন্য ব্যয় ধরা হয়েছে সাড়ে ১৯ কোটি টাকা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), চন্দনাইশ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাসানাত আলী বলেছেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো জুনিয়রকে র‍্যাগিংয়ের শিকার হতে দিবো না। র‍্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কাজেই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ম্যানারস শিখানোর নামে কোনো র‍্যাগিং চলবে না।

নওগাঁর পত্নীতলায় পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

নওগাঁর পত্নীতলায় পুলিশের দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পত্নীতলা থানা পুলিশ।

নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর

নওগাঁয় শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট’। আগামী ১০ নভেম্বর বিকেল ৩টায় জেলা স্টেডিয়াম মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে পুরো জেলাজুড়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

নওগাঁয় ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক, ক্ষুব্ধ অভিভাবকেরা

নওগাঁর বদলগাছীতে পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধ্যয়নরত চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকে বিরুদ্ধে। অভিযোগ একই বিদ্যালয়ের শিক্ষক কাঁচি দিয়ে তাদের চুল খোপ খোপ করে কেটে দেন। এতে চুলের আকৃতি নষ্ট হওয়ায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন অভিভাবকেরা।