মীরসরাইয়ের কৃষিতে নতুন সম্ভাবনা জাগিয়েছে সৌরবিদ্যুৎচালিত পাতকুয়ো
চট্টগ্রামের মীরসরাই উপজেলার প্রত্যন্ত অঞ্চলে ড্রাগওয়েল অর্থাৎ সৌরবিদ্যুৎচালিত পাতকুয়ো স্থাপনের মাধ্যমে কৃষিতে এক নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সূর্যের আলোকে কাজে লাগিয়ে ভূগর্ভস্থ পানি উত্তোলনের এই আধুনিক প্রযুক্তি কৃষি কাজে সেচ সুবিধা বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমাতেও দারুণ ভূমিকা রাখছে। সোলার প্যানেল থেকে সৌরশক্তি ব্যবহার করে যন্ত্রের মাধ্যমে সেই পানি সরাসরি যাচ্ছে কৃষিজমির সেচ কাজে। সৌরশক্তির মাধ্যমে এই পাম্প চলায় তেল খরচের বা লোডশেডিংয়ের কোনো ঝামেলা নেই। ফলে পাতকুয়োর চারপাশের মাটিতে এখন

