দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কোথায়?
রাজধানীর বাতাসে দূষণের মাত্রা আবারও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক বায়ুমান সূচকে ১৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রোববার সকালে নগরবাসীকে অস্বাস্থ্যকর বাতাসের মধ্যেই দিন শুরু করতে হয়েছে।

