সারাদেশ

দিনাজপুরে নারী নির্যাতনের ১ বছরে ১ হাজার ৯৩২ মামলা, দ্রুত বিচারের দাবি

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে দ্রুত বিচার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিচারহীনতার সংস্কৃতি ভাঙার জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা।

পীরগঞ্জ সীমান্তে ৩৯২ পিস ইয়াবা ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার

দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ৩৯২ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৩ হাজার ৬০০ টাকা।

পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু ২৬ নভেম্বর

চট্টগ্রামের পটিয়া পৌরসভার জামেয়া আল ইসলামিয়া পটিয়ার ৮৭তম ইসলামী মহাসম্মেলন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। দুই দিনব্যাপী এ সম্মেলন চলবে ২৬ ও ২৭ নভেম্বর। সম্মেলন ঘিরে ইতিমধ্যে মাদ্রাসা প্রাঙ্গণে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি।

পদ্মফুলের ডাঁটা থেকে তৈরি হচ্ছে বিলাসবহুল রেশম

একটি পদ্মফুলের ডাঁটা ভেঙে বেরিয়ে আসে আঠার মতো পদার্থ। সেই আঠা দক্ষ হাতে পাকিয়ে তৈরি করা যায় সুতা। আর সেই সুতা দিয়ে বোনা হয় অত্যন্ত মূল্যবান এক ধরনের কাপড়, যার নাম পদ্মরেশম বা লোটাস সিল্ক। শুনতে অবাক লাগলেও এই পদ্ধতিতেই বাংলাদেশে তৈরি হয়েছে ছয় গজ দীর্ঘ একটি স্কার্ফ। দেশের বস্ত্রশিল্পে নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে ব্যতিক্রমী এই উদ্যোগ।

চকরিয়া প্রেসক্লাবে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

চকরিয়া সহকারী সার্কেল মোঃ আব্দুল আজিজ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমানের সঙ্গে চকরিয়া প্রেসক্লাবে এর দু,দফায় মতবিনিময় সভা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে আজ

কক্সবাজারের ঈদগাঁও থানার দক্ষিণে ভাবির দোকান এলাকায়, যাত্রীবাহি (হানিফ বাস ও যাত্রীবাহি সিএনজি) গাড়ীর মুখোমুখি সংঘর্ষে (৩জন নিহত)

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে ৩ গুরুত্বপূর্ণ তথ্য, আজ বোর্ড সভা

পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৈরি পোশাক বা রেডিমেড গার্মেন্টস (আরএমজি) খাতের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভাকে ঘিরে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে নতুন বেতন কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে মাসিক সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির দাবি জানানো হচ্ছে। অন্যদিকে, কারখানার মালিকপক্ষ আজকের বৈঠকে তাদের প্রস্তাবিত বেতন কাঠামো উপস্থাপন করতে পারে। ফলে দেশের তৈরি পোশাক

ভান্ডারিয়ায় বাসে আগুন নিয়ে প্রতিমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

ভান্ডারিয়ায় বাসে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, তাঁর গন্তব্য বাংলাদেশ নয়। একই সঙ্গে ভান্ডারিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ

নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলায় উপজেলা এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাহাব উদ্দিন ও মো. সাইফুল ইসলাম। নিহতদের মধ্যে দুজন নারী রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দিনাজপুরে জব ফেয়ারে ৬৫৫ জনের মধ্যে ৪৫২ জনের চাকরি নিশ্চিত

দিনাজপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) উদ্যোগে দিনব্যাপী চাকরি মেলা (জব ফেয়ার) অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬ জেলা থেকে আসা ৬৫৫ জন চাকরিপ্রত্যাশীর মধ্যে ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

পটিয়ার আশিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

কক্সবাজারের ঈদগাঁওয়ের (মাইজপাড়ায়) এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

৪ হাজার ১০০ প্রান্তিক কৃষকরা পেলেন বিনামূল্যে বীজ-সার

নওগাঁর বদলগাছীতে সরিষার আবাদ ও উৎপাদন বাড়াতে ৪ হাজার ১০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উখিয়ার ইনানীতে গ্যাসের আগুনের কারণে সেতু দিয়ে চলাচল বন্ধ, বিদ্যালয়ে যেতে পারছে না শিক্ষার্থীরা

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী ছোট খালের ব্রিজের এলজিইডি সড়কসংলগ্ন স্থানে গ্যাসের আগুনের কারণে সেতুর উত্তর পাশের শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারছে না। সামনে বার্ষিক পরীক্ষা থাকলেও নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।

ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে কুড়িগ্রামকে হারিয়ে ১১৬ রানের বড় জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-২৭’-এর বিভাগীয় পর্যায়ে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছে দিনাজপুর জেলা দল। নিজেদের প্রথম ম্যাচে কুড়িগ্রাম জেলা অনূর্ধ্ব-১৮ দলকে ১১৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে দিনাজপুরের যুবারা।

পটিয়ায় জিয়াউর রহমানের জিমনেশিয়াম হচ্ছে স্পোর্টস কমপ্লেক্স

চট্টগ্রামের পটিয়ায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জিমনেশিয়ামটি পূর্ণাঙ্গ স্পোর্টস কমপ্লেক্সে রূপ নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। ২৪ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় পৌরসদরের ক্লাব রোডে অবস্থিত জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।