শেষ মুহুর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব। এই উৎসবকে ঘিরে নওগাঁ জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

