
নওগাঁয় নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরা হলো না এরশাদের (৪৫)। মঙ্গলবার সন্ধ্যায় ওষুধ কিনতে বাজারে গিয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার সকালে রাস্তার পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

