সারাদেশ

আত্রাই নদীতে সেতু না থাকায় দুর্ভোগে দুই উপজেলার ৪০ গ্রামের মানুষ

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের থলওলমা ও নলডাঙ্গা উপজেলার খাজুরা উজানপাড়া সীমান্তবর্তী আত্রাই নদীর ওপর সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই জেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। এতে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তি বাড়লেও এবার সেতু নির্মাণের প্রস্তাব ডিপিপিতে অন্তর্ভুক্ত হওয়ায় নতুন আশার সৃষ্টি হয়েছে।

সারাদেশ

নওগাঁর আত্রাইয়ে ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজ ১৬ই নভেম্বর বেলা ১ ঘটিকার সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের মাগুরা পাড়া আকবরপুর আদর্শ গ্রামের ঈদগাহ ময়দান উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ও দোয়া মাহফিলে সাহাগোলা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ- সভাপতি আত্রাই থানা বিএনপি নেতা শেখ নাদিম। প্রধান অতিথি, প্রথমে মাগুরা পাড়া, আদর্শ গ্রাম ঈদগাহ ময়দান উদ্বোধন করেন।এবং এই উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে

সারাদেশ

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশ

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামী শনিবার (৩১অক্টোবর) দেশে আসছে। ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত হওয়ার পর তাদের মরদেহ পাঠানোর সিদ্ধান্ত নেন দেশটির সরকার।

সারাদেশ

আত্রাইয়ে দুর্গাপূজার ৫৪ মণ্ডপে ৬০০ কেজি চাল বরাদ্দ

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

সারাদেশ

আত্রাই উপজেলার বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু।

আজ ৮ই অক্টোবর বেলা ১২ঃ৩০ মিনিটের সময় নওগাঁ জেলার আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর,রায়পুর খেয়াঘাট (পারঘাট) নদীতে নদী পারাপারের সময় রায়পুর গ্রামের প্রবাসী মোহাম্মদ জমিরুল ইসলামের পুত্র মাদ্রাসা ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে প্রবল বৃষ্টিপাতের মধ্যে বজ্রপাতে রোমান নামের ৮বছর বয়সের এক শিশুর মৃত্যু বরণ করেছে। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসা এবং অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।