সারাদেশ

মহাদেবপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, কারাদণ্ড ২ জনের

নওগাঁর মহাদেবপুর উপজেলায় লাইসেন্সবিহীন তিনটি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানের মালিককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং তিন প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৫ অক্টোবর পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা ও ওষুধ বিক্রির বিষয়টি উঠে আসে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসআরবি-৫, সিপিসি-৩, জয়পুরহাটের একটি গোয়েন্দা দল গত কয়েক দিন ধরে মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় হাসপাতাল, হোমিও হল ও অন্যান্য চিকিৎসাসেবা

অপরাধ-দুর্নীতি

নওগাঁয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

নওগাঁর পত্নীতলায় ১৮টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সেকেন্দার আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সারাদেশ

নওগাঁয় ৪ গ্রামীণ সড়ক উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় প্রায় ৫ কোটি টাকা

নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নে চারটি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের চারটি সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

অপরাধ-দুর্নীতি

নওগাঁয় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

নওগাঁ সদর উপজেলায় এক গ্রীল মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেই সাথে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সারাদেশ

এনসিসিসি’র সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হাসানাত আলী

জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটি (এনিসিসিসি)-এর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হাসানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আরা পলির সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সারাদেশ

নওগাঁয় শেখ হাসিনাকে ফেরাতে মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁর মান্দায় পতিত সরকারপ্রধান শেখ হাসিনার দেশে ফেরার বার্তা দিয়ে মাইকিংয়ের ঘটনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কাশোপাড়া ইউনিয়ন সভাপতি ও এক আওয়ামী লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রচারণায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

সারাদেশ

মাদক ও দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেপ্তার

নওগাঁর মান্দায় বিশেষ কিশোর অপরাধ এবং মাদকবিরোধী অভিযান চালিয়ে কিশোর গাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। একই সাথে উদ্ধার করা হয়েছে ট্যাপেন্টাডল ট্যাবলেট, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ ৭৩হাজার ৫০ টাকা।

সারাদেশ

নওগাঁয় বদলগাছীতে স্কুলের শহীদ মিনার ভাংচুর

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৬টার মধ্যে কোনো একসময় উপজেলার আধাইপুর ইউনিয়নের বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থিত ওই শহীদ মিনারটি ভাঙা অবস্থায় দেখা যায়।

নওগাঁয় বৃদ্ধা হত্যা, ছোট ভাই-ভাবীসহ গ্রেপ্তার ৫

নওগাঁয় ৬৫ বছরের বৃদ্ধা হালিমা হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই মজনু রহমান (৫৬) ও তার স্ত্রী হোসনে আরা (৪২)-সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কানের স্বর্ণের দুল, সামান্য সম্পদের লোভ এবং মাদকের প্রতিবাদ করায় আপন ছোট ভাই ও ভাবীর চক্রান্তে হত্যার শিকার হয়েছিলেন বৃদ্ধা হালিমা বেগম।

নওগাঁয় সিঁদুর খেলায় মাতলেন নারীরা, সন্ধ্যায় হলো বিসর্জন

নওগাঁয় বিজয়া দশমীতে সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর) দিনভর জেলার বিভিন্ন পূজামণ্ডপে দেবীবরণ, অঞ্জলি ও সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা। উৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে ছিল আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতি। সন্ধ্যায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

নওগাঁর দুবলহাটী হিন্দুপাড়া দুর্গা মন্দিরে মহানবমী উদ্‌যাপন

নওগাঁর দুবলহাটী এলাকার পিরোজপুর হিন্দুপাড়া দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পূজার আয়োজন করা হয়েছে।

রাণীনগরে কীটনাশকের দোকানে চুরি, মই ফেলে উধাও চোর!

নওগাঁর রাণীনগরে মেসার্স আফিয়া ট্রেডার্স নামক একটি কীটনাশক ঔষধের দোকানের ভ্যান্টিলেটরের গ্যাস ফ্যান কেটে চুরির ঘটনা ঘটেছে। তবে চোরেরা তাদের ব্যবহৃত মই ফেলে রেখে চলে গেছে।

নওগাঁয় ১৫০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

নওগাঁর পত্নীতলায় ১৫০ (একশত পঞ্চাশ) পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।

নওগাঁয় দূর্গা পূজায় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা

নওগাঁয় সনাতন ধর্মাবলম্বীদের চলমান দুর্গাপূজার একটি মন্ডপের গনেশ প্রতিমা কুড়াল দিয়ে ভেঙে দিয়েছে গোলাম রাব্বানি নামের এক যুবক। এঘটনায় ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে সেখানে কর্তব্যরত আনসার সদস্যসহ স্থানীয়রা।

গাঁজা কান্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল

নওগাঁর আত্রাইয়ে গাঁজাসহ আটক হওয়া ছাত্রদলের সেই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তবে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

নওগাঁয় ৮৩৬ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় কঠোর অবস্থানে পুলিশ

রাত পোহালেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ১৬অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে বড় এই উৎসবের আমেজ। এবার নওগাঁর ৮৩৬টি মন্ডপে বাঁজবে শঙ্খ, শোনা যাবে ঢাক-ঢোল, কাঁশি ও বাঁশির শব্দ। তাই দেবদুর্গাকে পরিপূর্ণ রুপ দিতে চলছে শেষ মূহুর্তের প্রস্তুতি।

নওগাঁয় ২৪ দিন ধরে নিখোঁজ নারী, অপহরণের অভিযোগে মামলা

নওগাঁ সদর উপজেলায় দিনদুপুরে বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে এক নারীকে চেতনানাশক দিয়ে অচেতন করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার ২৪ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ ওই নারীর কোনো সন্ধান পাননি স্বজনরা। মেয়েকে ফিরে পেতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়ে আদালতে মামলা করেছেন তার বাবা।

আত্রাইয়ে দুর্গাপূজার ৫৪ মণ্ডপে ৬০০ কেজি চাল বরাদ্দ

নওগাঁর আত্রাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

নওগাঁর মান্দায় বাছুরে খড় খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় শহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় শহিদুলের স্ত্রী ও ভাই আহত হয়েছেন।