সারাদেশ

পোরশায় দুই অবৈধ ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা

নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। আজ (বুধবার, ৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন।

সারাদেশ

আত্রাইয়ে অবৈধ বালু উত্তোলন, একজনকে ৭৫ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত পিভিসি পাইপ বিনষ্ট করা হয়। পাশাপাশি এক ব্যক্তিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সারাদেশ

বিএনপির এমপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সাইনবোর্ড খুলে ফেলার ঘোষণা উপজেলা সভাপতির

নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলেছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। একই সঙ্গে মহাদেবপুরে বিএনপির নামে আলাদা সাইনবোর্ড টাঙিয়ে কার্যালয় পরিচালনার অভিযোগ তুলে আগামী ৭ নভেম্বরের কর্মসূচির পর সেটি খুলে ফেলে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

শিক্ষাঙ্গন

নওগাঁয় ১৭ শিক্ষক, ১০ পরীক্ষার্থী; পাস করেনি কেউ!

নওগাঁর পত্নীতলা সরকারি টেকনিক্যাল কলেজ থেকে এবারে কারিগরি শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১০ পরীক্ষার্থী। তবে এই ১০ পরীক্ষার্থীর একজনও পাস করেনি।

সারাদেশ

মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

সারাদেশ

নওগাঁর সাপাহারে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁর সাপাহার থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে পোরশা ও মান্দা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সারাদেশ

নওগাঁর নিহত পাঁচ প্রবাসী নিল শেষ বিদায়, থেকে গেল ঋণের বোঝা

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত নওগাঁর পাঁচজনসহ সাত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছে।

পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাকি পাঁচজনের জনের মরদেহ এসে পৌঁছেছে নওগাঁয়। শনিবার (৩১অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে মরদেহগুলো লাশবাহী ফ্রিজিং গাড়ীতে করে নওগাঁর নিজনিজ গ্রামে এসে পৌছায়।

ফল খাইতে চেয়েছিলাম কিন্তু ছেলেটাই পুড়ে মরে গেলো

আজ আসছে ছেলের পোড়া মৃতদেহ, ছেলের আইডি কার্ড হাতে “মা”, পাশে দাঁড়িয়ে স্ত্র-সন্তানসহ পরিবারের সদস্যরা। তারপরও ছেলের পোড়া মৃতদেহ একবার ছুঁয়ে দেখার ইচ্ছে দীর্ঘ দিনের। তাই সবাই অপেক্ষার আছে।

বিশ্বমঞ্চে এবার নওগাঁর বরেন্দ্রর খরা, জলবায়ু সুরক্ষায় উদ্যোগ নিতে চান মামুনুর

আগামী নভেম্বরে তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। সেই আসরে প্রথমবারের মতো নওগাঁ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তরুণ জলবায়ু কর্মী মো. মামুনুর রেজা। ফলে বিশ্বমঞ্চে এবার জেলার বরেন্দ্রর খরা ও পানির সংকটের কথা উঠবে আলোচনায়। আর ফিরে এসে জলবায়ু সুরক্ষায় নতুন উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন মামুনুর।

সৌদি আরবে আগুনে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ আসছে শনিবার

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ আগামী শনিবার (৩১অক্টোবর) দেশে আসছে। ডিএনএ টেস্টের মাধ্যমে সনাক্ত হওয়ার পর তাদের মরদেহ পাঠানোর সিদ্ধান্ত নেন দেশটির সরকার।

নওগাঁয় ২৫টি জাল নোটসহ গ্রেপ্তার ১, মূল্য ২৫ হাজার টাকা

নওগাঁয় জাল নোটসহ আব্দুল জব্বার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। সেই সাথে তার কাছ থেকে এক হাজার টাকার ২৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮অক্টোবর) রাত সাড়ে ৯টায় সদর উপজেলার চক বাড়িয়া দক্ষিন পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ৬ জনের কারাদণ্ড

নওগাঁর নিয়ামতপুরে পৃথক স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মুর্শিদা খাতুন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত ছয়জনকে মাদক সেবনের দায়ে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নওগাঁয় চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার কাজল

নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের অভিযানে চোরাই দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাজল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোররাতে নওগাঁ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপের নেতৃত্বে পরিচালিত অভিযানে বদলগাছী থানাধীন বিলাসবাড়ি ইউনিয়নের শর্মাপুর গ্রাম থেকে অটোরিকশা দুটি উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার আসামি কাজলের দেখানো মতে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে দুটি চার্জারচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এ ঘটনায় আসামি কাজলের

বদলগাছীতে ফেসবুকে পরিচয়ের ফাঁদে মোটরসাইকেল ছিনতাই, ৬ ঘণ্টায় গ্রেপ্তার ২

নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ডেকে নিয়ে এক ব্যক্তির মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ছিনতাইয়ের শিকার মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

মহাদেবপুরে ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুরে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টার অভিযোগে সরকারের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চারজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (২৬ অক্টোবর) রাতে নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার বিভিন্ন এলাকায় স্পেশাল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

নওগাঁর রাণীনগরে লক্ষ্মীপূজায় ঐতিহ্যবাহী যাত্রাপালা

সুদাম চন্দ্র নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার রাণীনগর উপজেলার আবাদপুকুরের হরিপুর গ্রামে লক্ষ্মী পূজা উপলক্ষে সোমবার রাতে গ্রামীণ ঐতিহ্যবাহী যাত্রাপালার আয়োজন করা হয়। স্থানীয় মানুষের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সের মানুষ পরিবারসহ অংশ নেন। খোলামেলা পরিবেশে পালার পরিবেশনা উপভোগ করতে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে নতুন করে প্রাণ দেয়। আয়োজনে গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই ঐতিহ্য টিকিয়ে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে লোকজ

বদলগাছীতে ৬৩ গ্রাম পুলিশের হাতে বিনামূল্যে বাইসাইকেল

নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।