নওগাঁ প্রতিনিধি : সুদাম চন্দ্র

সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব। এই উৎসবকে ঘিরে নওগাঁ জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি।

দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমায় দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের রং ও সাজসজ্জার কাজ। পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে।

নওগাঁয় দুর্গাপূজা
নওগাঁর পূজামণ্ডপ

আয়োজকরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হিন্দু ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মূল আনুষ্ঠানিকতা আগামী ১৬অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে। তাই পূজার সময় ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে দেবীকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন জেলার প্রতিমা তৈরির মৃৎশিল্পীরা।