বসিলায় বাবা গুলিবিদ্ধ, ছেলেকে কোপানোর অভিযোগ
রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় হামলায় বাবা গুলিবিদ্ধ এবং তার ছেলে ছুরিকাঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মহিরগোলা এলাকায় নিজেদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, কেরানীগঞ্জে ফরহাদ হত্যা মামলায় জড়িতদের নাম প্রকাশ করায় বাবা-ছেলেকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

