
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ, দোকান থেকে ১০ ফ্রিজ লুট
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তার দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ এবং বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

