গোপালগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ, সকালে পুলিশের গাড়িতে আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

