
ঢাকার বায়ুদূষণে অস্বাস্থ্যকর বাতাস ও ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানী
শীতের আগমনের সঙ্গে রাজধানীর বাতাসে দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে। বুধবার দুপুরে বায়ুমান সূচকে ১৮২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। রাজধানীর কয়েকটি এলাকায় পরিস্থিতি আরও উদ্বেগজনক। বিশেষ করে বাড্ডার প্রগতি সরণিতে বাতাসের মান নেমেছে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

