জাতীয়

রূপপুরের জ্বালানি আসছে কাল, শনিবার নেওয়া হবে বিদ্যুৎকেন্দ্রে

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আসছে। সব প্রস্তুতি ঠিক থাকলে শুক্রবার রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে করে জ্বালানির চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে শনিবার জ্বালানি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। সাম্প্রতিক জটিলতার পর নতুন করে জ্বালানি পরিবহনের এই সূচি নির্ধারণ করা হয়েছে।

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়াতে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে নেওয়া মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে পরশুরাম উপজেলার খেয়াঘাট-মুহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির ফলক উন্মোচন করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ কিট, জানুন কোথায় যাবে

ডেঙ্গু কিট সংকট মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ NS1 র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে দ্রুত রোগ শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় সহায়তার জন্য এসব কিট দেওয়া হয়েছে। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত STRIDES কর্মসূচির মাধ্যমে কিটগুলো এসেছে।

গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনীতিবিদদের পাশাপাশি গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সমাজে ন্যায়বিচার, সত্য ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শিশুদের ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার দুই তরুণ

সাতক্ষীরার দুই তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ ও মুশফিক উর রহমান আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে কাজের স্বীকৃতিস্বরূপ তারা এ মনোনয়ন পেয়েছেন।

পূজায় ৫ দিনের ছুটি ঘোষণা, তবে ছুটি পাবেন না যারা

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর একদিন অতিরিক্ত ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন চাকরিজীবীরা। তবে জরুরি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটির আওতায় থাকবেন না।

বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় টানা ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিতরণ লাইন পরিবর্তন কাজের কারণে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

৪৯তম বিসিএসের গেজেট প্রকাশ, শিক্ষা ক্যাডারে ৬১১ নিয়োগ

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৬১১ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

শ্রেষ্ঠ সাত বিমানসেনা পেলেন ট্রফি-সনদ, জানুন বিস্তারিত

বাংলাদেশ বিমান বাহিনীর ২০২৫ সালের শ্রেষ্ঠ সাত বিমানসেনা ও এমওডিসি (এয়ার) সদস্যকে ট্রফি ও সনদপত্র দিয়ে সম্মাননা জানানো হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নির্বাচিত সদস্যদের হাতে এসব সম্মাননা তুলে দেন।

আজ জাতীয় কন্যাশিশু দিবস

আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরতেই দিনটি পালিত হয়। বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি বিভিন্ন উদ্যোগ, উপবৃত্তি ও শিক্ষায় সহায়তার কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মেয়েদের বিদ্যালয়ে ভর্তির হারও বেড়েছে।

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে পিডিবির বড় উদ্বেগ

কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোকে দেশের বিদ্যুৎ উৎপাদনের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ধরা হলেও সাম্প্রতিক সময়ে এসব কেন্দ্রের নানা সমস্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। চালুর পর কয়েক বছর না যেতেই বড় কয়েকটি কেন্দ্রে দেখা দিয়েছে যান্ত্রিক ত্রুটি, রক্ষণাবেক্ষণের প্রয়োজন, কয়লা সরবরাহের জটিলতা এবং উৎপাদন সক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা। ফলে প্রত্যাশা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে না পারায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির মধ্যে হতাশা তৈরি হয়েছে। বিদ্যুৎ বিভাগ এখন কেন্দ্রগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য একটি

জাতিসংঘ সফর নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল ৩টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ফেনী সফরে প্রধানমন্ত্রী, বিস্তারিত কর্মসূচি প্রকাশ

ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সরকারি সফরসূচি অনুযায়ী, সফরের শুরুতেই পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন করবেন তিনি।

ঢাকায় মনোরেল চালুর উদ্যোগ, ১৪ রুট যাচাই করছে সরকার

ঢাকায় মনোরেল চালুর পরিকল্পনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। মেট্রোরেলের যাত্রীদের গন্তব্যের শেষ ধাপের যাতায়াত সহজ করতে ফিডার সার্ভিস হিসেবে মনোরেল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রাক-সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যুরো অব রিসার্চ, টেস্টিং অ্যান্ড কনসালটেশনকে নিয়োগ দিতে যাচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।

বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা

বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাঁকে স্বাগত জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে এটি ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর প্রথম সাক্ষাৎ।

ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ডেঙ্গুতে ৬ মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি অক্টোবরে

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের অংশ হিসেবে ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে এসব বিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়, প্রতিবেদন দাখিল ৫ নভেম্বর

সালমান শাহ হত্যা মামলা নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পেছাল। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় করা মামলায় তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। আগামী ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে।

দিল্লি সফর নিয়ে বড় বার্তা দিলেন দীনেশ ত্রিবেদী

দিল্লি সফর নিয়ে এখনই কোনো তাড়াহুড়া নেই এমন বার্তাই দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো বহাল রয়েছে জানিয়ে তিনি বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী যখন সফরের জন্য উপযুক্ত সময় মনে করবেন, তখনই এই সফর হবে।

ভারতের কাছে হেরে চাপে বাংলাদেশ

টানা দুই জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমসে শুরুতে টানা দুই ম্যাচে হারলেও শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াকে হারিয়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল দলটি। তবে সেই আত্মবিশ্বাস ভারতের বিপক্ষে মাঠে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। শক্তিশালী ভারতের কাছে একতরফা ম্যাচে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ।