জাতিসংঘ সফর নিয়ে বুধবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেল ৩টা ৩০ মিনিটে তেজগাঁওয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ, বিভিন্ন কর্মসূচি ও নিউইয়র্ক সফরের বিষয়গুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
এ সময় বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক এবং সফরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও তথ্য জানানো হবে। ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছে অধিবেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু সংবাদ সম্মেলনের বিষয়টি জানিয়েছেন। জাতিসংঘ সফর শেষে ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক, জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ এবং সফরসংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা রয়েছে।


মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন