
১ ডিসেম্বর থেকে কার্যকর হচ্ছে পোশাকশ্রমিকদের নতুন বেতন
দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও দর-কষাকষির পর অবশেষে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চারটি গ্রেডে শ্রমিকদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার থেকে ২১ হাজার ৫০০ টাকা পর্যন্ত। আগামী ১ ডিসেম্বর থেকে এ কাঠামো কার্যকর হবে।

