জাতীয়

৫ বছরে ১ কোটি কর্মী বিদেশে পাঠানোর প্রস্তুতি

আগামী পাঁচ বছরে এক কোটি কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশ। তবে এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় সক্ষমতার বর্তমানে মাত্র ৫৫ থেকে ৬০ শতাংশ দেশের রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল হক চৌধুরী। তাঁর মতে, নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হলে বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে বর্তমান প্রচেষ্টাকে আরও জোরালো করতে হবে এবং সক্ষমতা বাড়াতে হবে।

নারীদের জন্য আসছে আরও ১০০ পিংক বাস, জানাল সরকার

নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াতের সুবিধা বাড়াতে দেশে আরও ১০০টি পিংক বাস চালু করতে যাচ্ছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অপ্রতুল হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে নতুন বাসগুলো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ বললেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার

ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. আজমুল হক বলেছেন, এডিস মশার আচরণে পরিবর্তন এসেছে। আগে দিনে কামড়ালেও এখন রাতে কামড়াচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

এনআইডি সংশোধন ঝুলে আছে ৯ মাস, ভোগান্তিতে নাগরিকরা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন সচিবালয়ের এনআইডি অনুবিভাগের মহাপরিচালকের (ডিজি) দপ্তরে পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার নাগরিকরা। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের প্রায় দুই হাজার আবেদন এখনো নিষ্পত্তি হয়নি। প্রায় ৯ মাস ধরে এসব আবেদন ঝুলে থাকায় ২০২৬ সালে করা অনেক আবেদনও আটকে আছে।

সালমানের স্টুডিও হামলায় পাটওয়ারীর কড়া প্রতিক্রিয়া

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলে কী বলেছেন তিনি, জানুন বিস্তারিত।

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের নিউইয়র্ক সফর শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছান তিনি। প্রধানমন্ত্রীকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই কমবে দেশের তেলের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেই বাংলাদেশেও অনুপাতিক হারে তেলের দাম কমানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধোলাইখাল সংলগ্ন সাদেক হোসেন খোকা মাঠে এক প্রতিবাদ সভায় তিনি এ আশ্বাস দেন।

হজের টাকা জমা দিতে শনিবারও খোলা ব্যাংক

আগামী বছর হজে যেতে আগ্রহীদের হজের টাকা জমা দিয়ে নিবন্ধন নিশ্চিত করতে শনিবারও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা রাখা হয়েছে। এর আগে শুক্রবারও সাপ্তাহিক ছুটির দিনে নির্ধারিত শাখাগুলোতে হজ নিবন্ধন ফি জমা নেওয়ার জন্য বিশেষ ব্যাংকিং সেবা চালু ছিল।

দেশের পথে তারেক রহমান, ঢাকায় পৌঁছাবেন ২৭ সেপ্টেম্বর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে ঢাকার পথে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে এটি ছিল তার প্রথম অংশগ্রহণ ও ভাষণ।

হামের টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বড় অভিযোগ

হামের টিকা সময়মতো না দেওয়ার কারণে বর্তমান সরকারকে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি খেলার মাঠে বিশেষ টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৬তম জন্মদিন

বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন আজ। ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর (আজকের এই দিনে) কলকাতার মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তার জন্ম হয়। গুণী এই ব্যক্তিত্বের আজ ২০৬তম জন্মদিন।