জুলাই আন্দোলনের হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
জুলাই আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদরাসাছাত্র সাদেকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১২ নম্বর আদালতের বিচারক রিপন হোসেন এ আদেশ দেন।

