জাতীয়

রোহিঙ্গা সংকট নিরসনে তুরস্কের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং আশ্রিত জনগোষ্ঠীর নিরাপদ প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ ও ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

কপ-৩১ সম্মেলনে এরদোয়ানপত্নীর সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে তাদের এ সাক্ষাৎ হয়।

এশিয়ার জ্বালানি প্রকল্পে স্থানীয়দের অধিকার নিশ্চিতের দাবি

এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অধিকার, সাশ্রয়ী বিদ্যুৎপ্রাপ্তি এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ওয়াটারকিপার্স বাংলাদেশের প্রতিনিধি শরীফ জামিল। তার মতে, জ্বালানি রূপান্তরের নামে এমন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া উচিত নয়, যা স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে।

ধর্ষণ ছাড়া রাজনৈতিক হয়রানির হত্যা মামলাও প্রত্যাহার হবে: আইনমন্ত্রী

রাজনৈতিক হয়রানিমূলক মামলা হলে ধর্ষণ ছাড়া হত্যা মামলাসহ অন্যান্য মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাজনৈতিক প্রকৃতির মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো পক্ষপাত বা শর্তের সুযোগ নেই।

ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেব না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের ওপার থেকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হয়েছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে সেই শক্তিকে আবার ফিরে আসার সুযোগ তৈরির চেষ্টা করা হলে তা জাতির সামনে উন্মোচন করা হবে।

আজ শহীদ নূর হোসেন দিবস

আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে স্বৈরাচারবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করা এই তরুণের আত্মত্যাগ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ১৯৮৭ সালের এই দিনে রাজধানীর রাজপথে পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। তাঁর মৃত্যু তৎকালীন এরশাদবিরোধী আন্দোলনকে আরও বেগবান করে।

প্রধানমন্ত্রীকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করেছেন রুহুল কবির রিজভী

পরিবেশ সংরক্ষণে নানা উদ্যোগের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে জনগণের কাছে পরিচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, বৃক্ষরোপণ, খাল খনন ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মতো পদক্ষেপের মাধ্যমে পরিবেশ রক্ষায় কাজ করছেন প্রধানমন্ত্রী।

কপ-৩১ সম্মেলনে নেতৃত্ব দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের সরকারি সফরে তিনি সম্মেলনের বিভিন্ন অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাও করবেন।

বাল্যবিবাহ বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

ঝুমুরের বাল্যবিবাহ শেষ পর্যন্ত বন্ধ হয়েছে। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি না হয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়েছিল পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তার। তার আবেদনে সাড়া দিয়ে উপজেলা প্রশাসন বিয়ের আয়োজন বন্ধ করে। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শ্রমিকদের জন্য ৬ শহরে ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শ্রমিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রতিটি হাসপাতালে থাকবে ১০০টি শয্যা। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগের কথা জানান।

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা খতিয়ে দেখছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন নিয়ে এখনো নিশ্চিত নয় সরকার। আবেদনটি আদৌ করা হয়েছে কি না, সেটি সঠিক প্রক্রিয়ায় জমা পড়েছে কি না এবং আইনগতভাবে তিনি আবেদন করার অধিকার রাখেন কি না- এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দাবি ও অগ্রাধিকার আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিন দিনের এই সফরে তিনি ৩১তম জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নেবেন।

পাসপোর্ট ও এনআইডি নিয়ে দিল্লি দূতাবাসে শেখ হাসিনার আবেদন

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। এবার বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী। সোমবার (৯ নভেম্বর) পাঠানো আইনজীবীদের একটি চিঠির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জাতীয়তাবাদী বয়ানের বাইরে গিয়ে সাংবাদিকতার আহ্বান রিয়াজ আহমেদের

আঞ্চলিক সহযোগিতা বাড়ানো এবং প্রতিবেশী দেশগুলোর মানুষের মধ্যে পারস্পরিক আস্থা তৈরিতে গণমাধ্যমকে প্রচলিত জাতীয়তাবাদী বয়ানের বাইরে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা ট্রিবিউনের সম্পাদক রিয়াজ আহমেদ। তার মতে, সংবাদ পরিবেশনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি ও তথ্যনির্ভর সাংবাদিকতার চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে অভিন্ন আঞ্চলিক সমস্যা ও সাধারণ মানুষের অভিজ্ঞতাকে গুরুত্ব দিতে হবে।

পরিসংখ্যানে অনিয়ম ঠেকাতে বড় সংস্কারে যাচ্ছে সরকার

দেশের প্রকৃত অর্থনৈতিক ও সামাজিক চিত্র তুলে ধরতে জাতীয় পরিসংখ্যান ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য সংগ্রহ থেকে শুরু করে বিশ্লেষণ ও প্রকাশ সব পর্যায়ে আন্তর্জাতিক মান, বৈজ্ঞানিক পদ্ধতি এবং স্বচ্ছতা নিশ্চিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি তথ্য সবার জন্য সহজলভ্য করার উদ্যোগও চলছে।

ইউপি নির্বাচন ২০২৭, প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়নে ভোট

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

সোমবার বিকেলে আবারও সংসদ অধিবেশনে বসছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যরা। আগামী ৯ নভেম্বর বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সংসদের চতুর্থ অধিবেশন। মূলত সংবিধানের নির্ধারিত সময়সীমা মেনেই এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলে মার্কিন ভিসা হারানোর ঝুঁকি

যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে চিকিৎসার খরচ মেটানোর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিদেশি নাগরিকদের। দেশটিতে অবস্থানকালে চিকিৎসার জন্য সরকারি আর্থিক সহায়তা বা অনুদান নিলে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাওয়াও কঠিন হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

রোহিঙ্গা শিবির পরিদর্শনে সোমবার বাংলাদেশে আসছেন ডাচেস

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোমবার (৯ নভেম্বর) তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন। বুধবার (১১ নভেম্বর) পর্যন্ত তাঁর এই সফরে গুরুত্ব পাবে বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, নারী ও শিশুর সুরক্ষা, শান্তিরক্ষা কার্যক্রম এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা। ঢাকার পাশাপাশি কক্সবাজারেও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চট্টগ্রামের চন্দনাইশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।