সারাদেশ

চন্দনাইশ-সাতকানিয়ায় নতুন ইতিহাস রচনা করেছেন এমপি জসীম আহমেদ - এম এ হাশেম রাজু

বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করেছেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। এমনটাই মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জাতীয়

নোয়াখালীর সুন্দলপুরে নতুন গ্যাসের সন্ধান, দিনে মিলতে পারে ৭০ লাখ ঘনফুট গ্যাস

নোয়াখালীর সেনবাগ উপজেলার সুন্দলপুর-৪ কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিক হিসাবে নতুন এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৭০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হতে পারে। তবে কূপটিতে মোট কত গ্যাস মজুত রয়েছে, তা এখনো নিশ্চিত হয়নি। চলমান ড্রিল স্টেম টেস্ট বা ডিএসটি শেষ হওয়ার পর মজুত ও উৎপাদন সক্ষমতার চূড়ান্ত ধারণা পাওয়া যাবে।

সারাদেশ

চন্দনাইশে বিষাক্ত রঙ মেশানো মাছ বিক্রি, জরিমানা ১০ হাজার টাকা

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া খাঁনহাট বাজারে সামুদ্রিক মাছে নিষিদ্ধ ও ক্ষতিকর রং মিশিয়ে বিক্রির অপরাধে এক মাছ বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৭ হাজার টাকা মূল্যের বিষাক্ত রঙ মেশানো মাছ জব্দ করে মাটিচাপা দিয়ে বিনষ্ট করা হয়।

সারাদেশ

চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে চোরসহ ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলাসহ বিভিন্ন মামলার ৩ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৭ ব্যক্তিকে জরিমানা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে অবশেষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন।

সারাদেশ

চন্দনাইশে এতিমখানা-হেফজখানা পরিদর্শনে ইউএনও

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার বিভিন্ন এতিমখানা ও হেফজখানা আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমান। পরিদর্শন শেষে তার দেওয়া একটি মানবিক ফেসবুক স্ট্যাটাসে তোলপাড় শুরু হয়েছে।

অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে ২ মাদকসেবী গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সারাদেশ

জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি ও আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ অভিষেক উদযাপন কমিটি গঠন, বিভিন্ন উপ-কমিটি গঠন, আলোচনা সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামে দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে জেলা প্রশাসকের বার্তা

বাংলাদেশের প্রতিটি সম্প্রদায় ও নাগরিক নিরাপদ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, দেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রকৃত চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে।

চন্দনাইশে বিশেষ অভিযানে ৮ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ জন সহ মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৫ জন সহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রামে বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল আল আমিনের মৃত্যু

পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) আর নেই। চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন আল আমিন।

চন্দনাইশে ৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলির প্রস্তাব ঘিরে অসন্তোষ, বিধি লঙ্ঘনের অভিযোগ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বদলি কার্যক্রমে বিধি অমান্যের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষকরা। বদলি কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগেই ভৌগোলিকভাবে সুবিধাজনক তিনটি বিদ্যালয়ের শূন্য পদের তথ্য গোপন রেখে বাইরের শিক্ষক বদলির প্রস্তাব পাঠানোর কারণে এই ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চন্দনাইশে ভোর থেকেই ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ঋতু পরিবর্তনের বার্তা নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে কুয়াশাচ্ছন্ন সকাল। সোমবার (০৫ অক্টোবর) ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে যায়। সকাল ৭টা পর্যন্ত সূর্যের দেখা না মেলায় জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিলেও প্রকৃতিতে ফিরেছে শীতের আমেজ।

চট্টগ্রামে শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী এসআই সাইফুল আলম

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) সাইফুল আলম।

চন্দনাইশে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাঘুরি, শিক্ষার্থীরা আটক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঝাউবাগান এলাকায় স্কুল চলাকালীন সময়ে ঘোরাফেরা করার অপরাধে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের আটক করে তাদের অভিভাবক ও শিক্ষকদের কাছে হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন।

এমপি জসীম আহমেদের আবেদনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট অংশ ৪-লেনে উন্নীতকরণে অনুমোদন, ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. জসীম উদ্দীন আহমেদ এর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট বাজার অংশ ৪-লেনে উন্নীতকরণের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪৪ কোটি টাকা।

চন্দনাইশে ৭ কোটি টাকায় আবদুল বারী হাট সেতুর কাজ চলছে

দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে চন্দনাইশবাসীর। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পটিয়া-চন্দনাইশ (বৈলতলী) সড়কের ১৩তম কিলোমিটারে অবস্থিত জরাজীর্ণ আবদুল বারী হাট সেতুর নির্মাণ কাজ পুরোদমে চলছে।

চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির ‘অলম্পিক ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো ‘অলম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।