
রাজনীতি
দাঁড়িপাল্লায় ভোটে জান্নাতের কথা বলা সেই প্রার্থীই জেলা আমির
লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির পদে দীর্ঘ ২৩ বছর পর পরিবর্তন এসেছে। নতুন জেলা আমির নির্বাচিত হয়েছেন এ আর হাফিজ উল্লাহ। আগামী দুই বছরের জন্য তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতের প্রার্থী থাকাকালে ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।

