চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম

চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ জন সহ মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ৫ জন সহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম এর দিক-নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ এস.এম দিদারুল ইসলাম সিকদার এর নেতৃত্বে গত ৪ অক্টোবর রাত ১০টা থেকে ৫ অক্টোবর সকাল সাড়ে ৮টা পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চন্দনাইশ থানার মামলা নং-০৩, ধারা-৩৯৪ পেনাল কোড এর ৩ আসামি হলেন- গাছবাড়িয়া দুর্লভ পাড়া এলাকার মোঃ হাবিব উল্লাহ হাবিব (২১), মুসফিক ইসলাম মাহির (২২) ও মোহাম্মদ সোহেল (২০)।

চন্দনাইশে পুলিশের অভিযানে ৮ আসামি গ্রেপ্তার
চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।

এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মোঃ রিয়াজ উদ্দিন (২৭), মোঃ আবু তালেব (৩২), মোঃ অনিক (২৩), মোঃ সোহেল ও ইরফান উদ্দীন ইমন। তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন মোবাইল কোর্ট।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।