সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার চট্টগ্রামে যাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে গিয়ে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।

সারাদেশ

এমপি জসীম উদ্দীনের উদ্যোগে শিক্ষার্থীদের গাইড বই উপহার

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের পক্ষে অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সহায়ক গাইড বই বিতরণ করা হয়েছে।

সারাদেশ

চন্দনাইশে দুর্গাপূজায় বস্ত্র ও অর্থ সহায়তা, পাশে সিরাজুল ইসলাম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ - সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর নির্দেশনায় পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চন্দনাইশ পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম সওদাগর।

অপরাধ-দুর্নীতি

চট্টগ্রামে বগার আত্মসমর্পণ, কারাগারে পাঠানোর নির্দেশ

চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগা আদালতে আত্মসমর্পণ করেছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। খুলশী থানার একটি মামলায় আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

অপরাধ-দুর্নীতি

চন্দনাইশে মাদক মামলায় যুবকের ১০ দিনের কারাদণ্ড

চট্টগ্রামের চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সারাদেশ

গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) রাতে গাছবাড়ীয়া সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চন্দনাইশে শিক্ষা উপকরণ, ভাতা, ভ্যান ও ঘর বিতরণ করলেন এমপি জসীম উদ্দীন আহমেদ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও পোশাক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার ও শিক্ষার্থীদের এককালীন ভাতা, সুবিধাবঞ্চিতদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যান গাড়ি, দোকান, গবাদি পশু এবং নিবন্ধিত সমিতির অর্থায়নে গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়েছে।

চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ভোগ্য পণ্য ও এমপি জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত উপহার বিতরণ অনুষ্ঠিত

শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত ভোগ্য পণ্য ও উপহার এবং চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর ব্যক্তিগত উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশের শিশু বিশেষজ্ঞ ডা. মনজুর মোর্শেদ আর নেই

চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গাছবাড়িয়া মফজল আহমদ তহসিলদার বাড়ির কৃতিসন্তান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মনজুর মোর্শেদ (৫৮) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এমপি জসীম উদ্দীনের নির্দেশে চন্দনাইশে গাছবাড়িয়া পুরাতন কলেজ গেইটে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের নির্দেশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে অবৈধ দখল উচ্ছেদে মাঠে নেমেছে প্রশাসন।

চন্দনাইশে পুলিশের অভিযান, সাজাপ্রাপ্তসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ২ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চন্দনাইশে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালি

"আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ!" (Our Hands, Our Future!) — এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি

চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পূবালী ব্যাংক পিএলসি'র স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চন্দনাইশে দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা, ওসির বিশেষ নির্দেশনা

চট্টগ্রামের চন্দনাইশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রাত্রিকালীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম দিদারুল ইসলাম সিকদার।

লবণ-পানিতে পিচ্ছিল মহাসড়ক, চন্দনাইশে বাড়ছে সড়ক দুর্ঘটনা: হাইওয়ে পুলিশের নেই পদক্ষেপ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ অংশে লবণ-পানিতে পিচ্ছিল হয়ে প্রতিদিন ঘটছে ছোট-বড় সড়ক দুর্ঘটনা। বিশেষ করে দোহাজারী থেকে মুজাফফরাবাদ পর্যন্ত এলাকায় লবণবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে পড়া পানিতে মহাসড়ক পিচ্ছিল হয়ে মৃত্যুঝুঁকি তৈরি হয়েছে।

অপরাধ দমনে কঠোর সরকার, তবে হচ্ছে না অপারেশন ক্লিন হার্ট

অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। আসামি গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা অপরাধীদের আশ্রয় ও সহায়তা করার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চন্দনাইশে বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জনসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ জন ও মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জনসহ মোট ৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম-১৪ আসনের এমপি জসীম উদ্দীন আহমেদের পিএস হলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান জিহাদ

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম সদস্য আব্দুল্লাহ আল নোমান জিহাদ।