চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের অন্যতম সদস্য আব্দুল্লাহ আল নোমান জিহাদ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) রাতে সংসদ সদস্যের নিজস্ব প্যাডে স্বাক্ষরিত এক নিয়োগপত্রে এ তথ্য জানানো হয়। স্মারক নং- বাজাস/চট্টগ্রাম-১৪/০০(গ)।
নিয়োগপত্রে উল্লেখ করা হয়, জনাব আব্দুল্লাহ আল নোমান জিহাদ, পিতা- আবদুস শুক্কুর, মাতা- নাসিমা আক্তার, সাং- দক্ষিণ পাড়া মাঝির বাড়ি, হাশিমপুর, দোহাজারী-৪৩৮২, চন্দনাইশ, চট্টগ্রাম, অন্যতম সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল-কে অদ্য ১৩/১০/২০২৬ ইং হতে ব্যক্তিগত সহকারী পদে নিয়োগ প্রদান করা হলো।

নিয়োগপত্রে আরও বলা হয়, তিনি রাজনৈতিক সমন্বয়, তথ্য ও উপাত্ত সংগ্রহ এবং উন্নয়নমূলক কাজের তদারকি ও অর্পিত দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের মেয়াদ মাননীয় সংসদ সদস্য মহোদয়ের মেয়াদকাল বা তাঁর অভিপ্রায় অনুযায়ী গণ্য হবে এবং প্রয়োজনে নিয়োগের শর্ত সংশোধন বা বাতিল করা যেতে পারে।
নিয়োগপ্রাপ্ত আব্দুল্লাহ আল নোমান জিহাদ দীর্ঘদিন ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তার এই নিয়োগে স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
নবনিযুক্ত ব্যক্তিগত সহকারী আব্দুল্লাহ আল নোমান জিহাদ বলেন, “আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি সততা ও নিষ্ঠার সাথে পালন করব। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত জনকল্যাণমুখী রাষ্ট্র গঠন এবং আমার নেতা আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করে যাব।”
তার এই নিয়োগে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন