চন্দনাইশ প্রতিনিধিঃ মো. নুরুল আলম
চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গাছবাড়িয়া মফজল আহমদ তহসিলদার বাড়ির কৃতিসন্তান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ মনজুর মোর্শেদ (৫৮) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে খিঁচুনি জনিত মস্তিষ্ক প্রদাহে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর।
তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ২৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি চন্দনাইশ পৌরসভার ৯নং ওয়ার্ড পশ্চিম গাছবাড়িয়া মফজল আহমদ তহসিলদার বাড়ির মরহুম আলহাজ্ব মফজল আহমদ তহসিলদারের জ্যেষ্ঠ পুত্র।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ২ কন্যা, ১ পুত্র, ৫ ভাই ও ৪ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সহকারী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডাঃ মনজুর মোর্শেদের মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
জানাজা ও দাফন:
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদ এশা রাত ৭টা ৪৫ মিনিটে নগরীর জাকির হোসেন রোডস্থ নাসিরাবাদ শাহী জামে মসজিদে প্রথম জানাজা এবং আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় গ্রামের বাড়ি চন্দনাইশের পশ্চিম গাছবাড়িয়া আলহাজ্ব মফজল আহমদ জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।



মন্তব্য
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
একটি মন্তব্য লিখুন