
পটিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় আরেক যুবদল নেতা কারাগারে
চট্টগ্রামের পটিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় মো. আমজাদ হোসেন নামে এক যুবদল নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ২৪ নভেম্বর মঙ্গলবার পটিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম তাররাহুম আহমেদের আদালতে উভয় পক্ষের শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আমজাদ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী গ্রামের মো. মহসিনের ছেলে।

